প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার আবেদনের সময় বাড়ল

আরটিভি নিউজ

শনিবার, ০২ মে ২০২৬ , ০৪:২৯ পিএম


এইচএসসি ও আলিমের শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার আবেদন সময় বাড়ল
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের (একাদশ ও আলিম প্রথম বর্ষ) শিক্ষার্থীদের ভর্তি-সহায়তা পাওয়ার জন্য অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (https://www.eservice.pmeat.gov.bd/admission) ও (https://www.eservice.pmeat.gov.bd/admission) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

আরও পড়ুন

নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীকে মেধাবী হিসেবে প্রমাণ দিতে পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে কমপক্ষে ৩.৫০ প্রাপ্তির সনদের কপি আপলোড করতে হবে। এছাড়া এতিম, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের শিক্ষার্থী এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

এতে আরও বলা হয়, পিতা-মাতা বা অভিভাবকের বাৎসরিক আয় ৩ লাখ টাকার মধ্যে হতে হবে। শিক্ষার্থী যে হতদরিদ্র পরিবারের সন্তান—এ মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদও আপলোড করতে হবে।

এছাড়া ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর একটি ছবি এবং শিক্ষার্থী বা তার অভিভাবকের অনলাইন ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে জমা দেওয়ার প্রয়োজন নেই। ভর্তি সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে (অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission