শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ১০:৫৮ পিএম


শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শনিবার (২৩ মে) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। শুক্রবার (২২ মে) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ দিনের ছুটি শেষে আগামী ৭ জুন রোববার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এর আগে পবিত্র রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় পাঠদানের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। তবে বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকায় শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

দিনভর এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও নিশ্চিত তথ্য দিতে পারেননি। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম সংক্রান্ত এক নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখার কথা বলা হয়, যা বিদ্যালয় বন্ধের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল।

অবশেষে সব ধরনের জটিলতা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে ছুটির ঘোষণা দেয় মন্ত্রণালয়। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কার্যত বৃহস্পতিবার (২১ মে) ছিল ঈদের আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাস।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission