পিএসসি সংস্কারের দাবিতে বাকৃবিতে ট্রেন অবরোধ 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৭:৩৪ এএম


পিএসসি সংস্কারের দাবিতে বাকৃবিতে ট্রেন অবরোধ 
ছবি: আরটিভি

পিএসসি সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকাগামী ‘অগ্নিবীণা’ ট্রেনটি অবরোধ করেন শিক্ষার্থীরা। 

ময়মনসিংহ জংশন থেকে শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টা ৩৫ মিনিটে ছেড়ে এসে বাকৃবি রেলওয়ে স্টেশনে আন্দোলনের মুখে আটকে পড়ে ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ নাজমুল হক খান। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দ্রুত সময়ের মধ্যে পিএসসি সংস্কারের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি পালন করা হবে। 

এ বিষয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ নাজমুল হক খান বলেন, অগ্নিবীণা ট্রেনটি রাত ৮টা ৩৫ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়। আর রাত ৮টা ৪৫ মিনিটে ট্রেনটি আটকে দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করেছেন বলে জানতে পেরেছি।
 
আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission