শিবিরের সংগীতে মডেলিং করা ঢাবি ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

আরটিভি নিউজ  

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৯:২২ পিএম


শিবিরের থিমসংয়ে মডেলিং করা ঢাবি ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার
ছবি: সংগৃহীত

সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতের মডেলিং করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন। এবার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।’

515074533_1060576352923798_7051327208192681264_n

শরীফ উদ্দিন সরকার ঢাবি শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন। শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন

ছাত্রশিবিরের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ছাত্রশিবিরের একটি থিম সংয়ের শুটিংয়ে কাজ করেছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্রশিবিরের কোনো কাজের সঙ্গে সম্পৃত্ততা ছিলেন না।

২০১৮ সালে প্রকাশিত ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতটি বর্তমানে ইউটিউবে আছে। প্রায় ৫ মিনিটের সংগীতটির শুরুর ২৩ সেকেন্ড পর ৬ যুবককে একটি মসজিদে মডেলিংয়ে অংশ নিতে দেখা যায়। এতে শরীফ সাদা ফরমাল শার্টে ওই মডেলিংয়ে অংশ নেন। 

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে বিগত সব আন্দোলনে ছাত্রদলের হয়ে অংশ নিয়েছিলাম আমি। এসব আন্দোলনে রিক্স থাকা সত্বেও আমি অংশ নিয়েছে। তাছাড়া সর্বশেষ জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে ছাত্রদলের হয়ে অংশ নিয়েছি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission