ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন

আরটিভি নিউজ

বুধবার, ১৩ আগস্ট ২০২৫ , ১১:১১ পিএম


ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। 

দ্বিতীয় দিন বুধবারে ভিপি ও ডাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী। এদিকে, হল সংসদ নির্বাচনে ১৮টি হল থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক জসিম বলেন, গতকাল ১২ আগস্ট মোট ৭ জন ও আজ ১৩ আগস্ট নতুন করে আরও ১৩জন মনোনয়ন সংগ্রহ করেছে। এর মধ্যে ভিপি পদে ৫ জন মনোনয়ন সংগ্রহ করেছে। বাকি ১৫টি মনোনয়নপত্র বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে। এছাড়া গতকাল ৩ জন এবং আজকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

তিনি বলেন, আচরণবিধি মেনে সবাই ফরম নিচ্ছেন। গত দুদিনে কেউ কোনরকম আচরনবিধি লঙ্গন করেনি। নিয়ম অনুযায়ী কেউ মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করেনি এবং কেউ পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে আসেননি এবং এটা অত্যন্ত ইতিবাচক দিক।

বিজ্ঞাপন

নির্বাচনী তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১৯ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission