ভূমিকম্প আতঙ্ক

এবার জবির ক্লাস-পরীক্ষাও রোববার বন্ধ

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ১০:৪৬ পিএম


এবার জবির ক্লাস-পরীক্ষাও রোববার বন্ধ
ফাইল ছবি

ভূমিকম্প আতঙ্কে ঢাবির পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস-পরীক্ষা রোববার (২৩ নভেম্বর) বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়লে জবি প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। 

জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়াতে শিক্ষার্থীসহ সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস পরীক্ষা আগামীকাল রোববার বন্ধ রাখছি। এটা শুধু কালকের (রোববার) জন্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রোববার সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও জকসুর (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন) কার্যক্রম চলবে। সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে নোটিশ যাবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে। তবে শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে।

বিজ্ঞাপন

স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission