১৫ দিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪২ পিএম


ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ছবি: সংগৃহীত

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১৭ মার্চ থেকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ বি এম আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে সব ক্লাস স্থগিত থাকবে। অন্যদিকে অফিসসমূহ ১৭ মার্চ থেকে ছুটিতে যাবে। প্রয়োজন হলে কোনো বিভাগ চাইলে এ সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission