নবগঠিত আহ্বায়ক কমিটি উপলক্ষে ইবি ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১০:০৪ এএম


নবগঠিত আহ্বায়ক কমিটি উপলক্ষে ইবি ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল
ইবি ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি উপলক্ষে বিশাল আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এর আগে শহীদ জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নবগঠিত শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সংগঠন আমার ওপর আস্থা রেখেছে। আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব। সর্বোপরি সবার সহযোগিতা চাই, যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, কোনো ধরনের গ্রুপিং ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে রাফিজ ও পারভেজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীরা কোনো যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করলে প্রয়োজনে আমরা তাদের দাবি আদায়ে প্রশাসনের বিপক্ষে অবস্থান নেব।

তিনি আরও বলেন, সর্বোপরি আমাকে যারা সহযোগিতা করেছেন এবং এই কমিটি বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission