ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুইজন প্রভাষককে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নবনিযুক্ত সহকারী প্রক্টর জাকির হোসেন বলেন, কিছুটা হলেও এটি অপ্রত্যাশিত। যেহেতু দায়িত্ব কাঁধে এসেছে, সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
আরটিভি/টিআর




