সাভারে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, ৩টি সুইসাইড ভেস্ট উদ্ধার (ভিডিও)

শনিবার, ২৭ মে ২০১৭ , ০৩:৩৯ পিএম


সাভারে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, ৩টি সুইসাইড ভেস্ট উদ্ধার (ভিডিও)

সাভারের মধ্যগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশি অভিযান শেষ হয়েছে। এ সময় বাড়ির ভেতর থেকে ৩টি সুইসাইড ভেস্ট উদ্ধার ও ৭টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।  

বিজ্ঞাপন

অভিযান শেষে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফ করা হয়। 

এর আগে আজ (শনিবার) সকালে ওই বাড়িতে প্রবেশ করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এই ইউনিটের নেতৃত্বে দিচ্ছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খান।

বিজ্ঞাপন

এদিকে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হয়। ওই আস্তানার আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাবার জন্য মাইকিং করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নামাগেন্ডা এলাকার আনোয়ারের পাঁচ তলা একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর পরপরই পুলিশের দলটি ওই বাড়ি থেকে দুইশ গজ দূরে সাকিবের বাড়িতে অভিযান শুরু করে। এসময় তারা সাকিবের ছয় তলা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় অভিযান চালায়। তবে বাড়িটির দুটি ফ্ল্যাট থেকে কোনো জঙ্গি পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission