মামলা প্রত্যাহারের আহ্বান নাকচ করলেন জাবি উপাচার্য

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ মে ২০১৭ , ১১:৩১ পিএম


মামলা প্রত্যাহারের আহ্বান নাকচ করলেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে মামলা প্রত্যাহারের আহ্বান নাকচ করেছেন উপাচার্য।

বিজ্ঞাপন

রোববার দুপুর একটা দিকে শিক্ষকদের একটি অংশ দর্শন বিভাগের শিক্ষক রাইহান রাইনের নেতৃত্বে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা ৫ দফা দাবি তুলে ধরেন। তিনি গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন, আন্দোলনে হামলাকারীদের বিচার, হল বন্ধের নির্দেশ বাতিল ও প্রক্টরের জবাবদিহির দাবি জানান।

তবে বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সেসব প্রস্তাব নাকচ করে দিয়েছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, 'শিক্ষার্থীদের নিবৃত্ত করতে আপ্রাণ চেষ্টা করেছিলাম। দাবি পূরণের আশ্বাস দিয়ে স্বাক্ষরও করে দিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেনি। ৫ ঘণ্টা পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে। আমার আর কিছুই করার ছিল না। এরপর তারা আমার বাসভবন ভাঙচুর করে।’

মামলার বিষয়ে তিনি বলেন, ‘মামলা প্রত্যাহার করা সম্ভব নয়।'

বিজ্ঞাপন

নিহত দুই ছাত্রের জানাজা ক্যাম্পাসে কেন পড়তে দেওয়া হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দিন বেশ গরম ছিল। নিহত মেহেদি হাসানের পরিবারই লাশ দ্রুত নিয়ে যেতে চেয়েছে।

হল বন্ধের মধ্যে সন্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্স চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনো ভাবিনি। ভেবে দেখব।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর তপন কুমার সাহা, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক বশির আহমেদসহ আরো অনেকে।

গেলত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারসহ কয়েকটি দাবিতে শনিবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 

একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে পুলিশি হামলার প্রতিবাদ জানায়। একপর্যায়ে ভাঙচুরও করে। পরে গভীর রাতে পুলিশ ১২ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে আটক করে মামলা দেয়। 

রোববার সকালে তাদের আদালতে হাজির করলে জামিন মঞ্জুর করেন আদালত।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission