ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অজ্ঞতায় অধিকাংশ মা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনো বড় ধরনের অজ্ঞতা ও অস্পষ্টতায় ভুগছেন অধিকাংশ নারী। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও মানসিকতার সীমাবদ্ধতার কারণে মা ও নবজাতকের জীবনে বাড়ছে ঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, গর্ভধারণ কোনো রোগ নয়। তবে প্রজননক্ষম বয়সে অর্থাৎ ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মৃত্যুর একটি বড় অংশ ঘটে সন্তান জন্ম দেওয়ার সময়। দেশে মাতৃমৃত্যুর প্রায় ১৩ শতাংশই এ কারণে হচ্ছে। যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য।

বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১৬ অনুযায়ী, প্রতি এক লাখ জীবিত জন্মে ১৯৬ জন মায়ের মৃত্যু হয়। ২০০১ সালে এ হার ছিল আরও বেশি, ২০ শতাংশের কাছাকাছি।

জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ প্রসব এখনো অদক্ষ সহায়তাকারীর হাতে হচ্ছে। যা মা ও শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি মাত্র ৩ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র স্বাভাবিক প্রসবের জন্য ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারে।

আরও পড়ুন

মাতৃমৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ, খিঁচুনি এবং দীর্ঘ প্রসব জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, এসব কারণ প্রতিরোধযোগ্য হলেও সচেতনতার অভাবে তা এখনো নিয়ন্ত্রণে আসেনি।

জরিপে গবেষক দলের সদস্য কামরুন নাহার বলেন, প্রতিবারই রক্তক্ষরণ ও খিঁচুনি প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে। কিন্তু প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথভাবে নেওয়া হচ্ছে না।

প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার বলেন, সন্তান নেওয়ার আগে থেকেই পরিকল্পনা ও সচেতনতা জরুরি। কিন্তু শহর ও গ্রাম দুই জায়গাতেই এই বিষয়ে অবহেলা দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় ১৬ জন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। বছরে এই সংখ্যা প্রায় ৫ থেকে ৬ হাজার, যার ৯৫ শতাংশই প্রতিরোধযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা আরও বলেন, মিডওয়াইফারি সেবা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং ব্যাপক সচেতনতা বাড়াতে পারলে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।


সূত্র: বাসস

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের যেসব জায়গায় চিকিৎসকের সংকট রয়েছে সেখানেই পোস্টিং দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৪ অক্টোবর) শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘হেমাটোকন : ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে আমরা ১৭ টি রেডিও থেরাপি মেশিন স্থাপন করবো। এর মধ্যে ৬ টি ঢাকায়, বাকি ১১ টি ঢাকার বাইরে। তিনি বলেন, সবাই মিলে এই দেশকে গড়ে তুলতে হবে। আমাদের চেয়ে ভালো দেশ, এত সহযোগী শক্তি আর কোথাও নেই। দেশটাকে ভালোবেসে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করেছি। তখন মুক্তিযুদ্ধ আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এখন আমার চ্যালেঞ্জ, এই মন্ত্রণালয়ের (স্বাস্থ্য মন্ত্রণালয়) জন্য কিছু করা। মন্ত্রী বলেন, যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, তখন এটি ছিলো পুরোপুরি দুর্নীতিগ্রস্থ। ১১ কোটি টাকার রেডিওথেরাপি মেশিনের আমদানি খরচই দেখানো হয়েছে ১৮ কোটি টাকা। এই দৃশ্য ছিল সবখানেই। আমরা সেই অবস্থার পরিবর্তন করছি। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ- বিদেশের ডাক্তার ও গবেষকরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
সংকট কাটিয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপে দুই কোটিরও বেশি শিশুর কাছে সফলভাবে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।
409572
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশ ১১তম জাতীয় যুব সম্মেলন অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
আরও পড়ুন
বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি
প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক বিষয়?
পুরুষদের প্রজনন সক্ষমতা নিয়ে বড় দুঃসংবাদ
যোনির ব্যাকটেরিয়ায় বদলে যেতে পারে নারীর স্বাস্থ্য, বলছে গবেষণা