ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হামের প্রকোপের মধ্যে দেখা দিলো নতুন আতঙ্ক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম
ফাইল ছবি

দেশে হামের প্রকোপ না কমে উল্টো হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে হামে আক্রান্ত হওয়ার পর শিশুদের নতুন করে অ্যাডিনো ভাইরাসে সংক্রমিত হওয়ার বিষয়টি চিকিৎসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই দ্বিমুখী সংক্রমণের ফলে শিশুরা দ্রুত নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, যেখানে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না।

সাইপান, নামটা ছোট। কিন্তু ওর লড়াইটা পাহাড়সম। এক মাস ধরে নিউমোনিয়ায় ভুগে সেরে না উঠতেই আবারও ২০ এপ্রিল থেকে রাজধানীর শিশু হাসপাতালের হামের সঙ্গে লড়াই করছে আট মাসের শিশুটি। শ্বাসকষ্ট বাড়ায় দেওয়া হয়েছে অক্সিজেন।

আরও পড়ুন

সাইপান একা নয়, দেশজুড়েই চিত্রটা এখনও নাজুক। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। করিডোর থেকে ওয়ার্ড—তিল ধারণের জায়গা নেই।

তবে, আশঙ্কার বিষয়, আগে থেকে যেসব শিশুদের বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে সেসব শিশুরা হামে আক্রান্তের পর নতুন করে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। আর এতে কাজ করে না কোনো হাই ডোজ অ্যান্টিবায়োটিক, যার প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি।

চিকিৎসকরা বলছেন, অ্যাডিনো ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। একমাত্র করণীয় হচ্ছে, আইসোলেশন।

হামের পর এর দীর্ঘমেয়াদে প্রভাব ঠেকাতে শিশুদের পর্যাপ্ত যত্ন ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছে ৫৮ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
আরও পড়ুন
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পরিপূর্ণ বুকের দুধ পায়নি