হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ০৪:১৪ পিএম


হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও ২ শিশু মারা গেছে।

রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন।

আরও পড়ুন

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৫৩ শিশু। একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
 
এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission