হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৯:৩৯ পিএম


হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরো ১ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩ জন।

এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ১৯৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ৪৮৩ জন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission