বিএনপি নেতা টুকুকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ , ০৪:০১ পিএম


বিএনপি নেতা টুকুকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে গাজিপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশ পাহারায় টুকুকে জেলা কারাগার থেকে কাশিমপুরে পাঠানো হয়।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুন আরটিভি অনলাইনকে জানান, সোমবার সকালে ইকবাল হাসান মাহমুদ টুকু সয়দাবাদে ট্রেন পোড়ানো মামলায়সহ তিনটি মামলায় আইনজীবীদের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. জাফরুল হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission