পাকিস্তানি ছাত্রকে পিটিয়ে মারার প্রতিবাদ মালালার

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৫ এপ্রিল ২০১৭ , ০৯:৫৮ পিএম


পাকিস্তানি ছাত্রকে পিটিয়ে মারার প্রতিবাদ মালালার

পাকিস্তানের সাংবাদিকতার ছাত্রকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন শান্তির জন্যে নোবেল প্রাপ্ত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাহির।

বিজ্ঞাপন

এক ভিডিও বার্তায় এ প্রতিবাদ জানান তিনি।

মালাল জানান, সারা বিশ্বের কাছে পাকিস্তানের যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে তার জন্যে শুধু দায়ী পাকিস্তানিরাই। আমরা ইসলামোফোবিয়ার কথা বলি। অভিযোগ করি যে সবাই আমাদের ধর্ম এবং আমাদের দেশ সম্পর্কে কটূক্তি করছে। 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, কিন্তু সত্যি কথা বলতে কী কেউ আমাদের দেশ বা ধর্ম নিয়ে বিরূপ কোনো কথা বলছেন না। সেই কাজটা আমরা নিজেরাই করছি। আমাদের দেশ এবং ধর্ম নিয়ে বাইরের কাউকে খারাপ কথা বলতে হবে না, আমাদের কাজের মাধ্যমে আমরাই আমাদের ধর্ম এবং দেশের বদনাম করছি। 

বৃহস্পতিবার গণপিটুনিতে মৃত ছাত্র ২৩ বছরের মাশাল খানের বাবার সঙ্গে কথা বলেছেন মালালা। 

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission