উড়ন্ত ড্রোনটি গিলে ফেললো কুমির (ভিডিও)

আরটিভি নিউজ ডেস্ক

বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ , ০২:২৪ পিএম


উড়ন্ত ড্রোনটি গিলে ফেললো কুমির

বিশাল হাঁ করে একটি উড়ন্ত ড্রোন গিলে ফেলে কুমির। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

বিজ্ঞাপন

কুমিরের হাঁ করা মুখের কোলাজ একটি ফটো তোলার জন্য জলাভূমিতে ড্রোন উড়াচ্ছিলেন পর্যটনপ্রেমীরা। এসময় ঘটে এই ঘটনা।  

বুধবার (১ সেপ্টেম্বর) টুইটারে ভিডিওটি শেয়ার করেন ড্রোন কোম্পানি থ্রিডিআরের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ক্রিস অ্যান্ডারসন।

বিজ্ঞাপন

গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই ওই ভিডিওটি রিটুইট করলে তা ভাইরাল হয়।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যাচ্ছে, একটা জলাভূমিতে কুমিরের মাথায় ওপর দিয়ে উড়ছে ছোট একটি ড্রোন। কুমিরটি হঠাৎ মাথা উঁচিয়ে ড্রোনটি গিলে ফেলে।  

ধারণা করা হচ্ছে, কুমিরের পেটে গিয়েই ড্রোনটি বিস্ফোরিত হয়েছে। কারণ ভিডিওতে কুমিরের মুখ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ড্রোনের অপারেটর জানিয়েছেন, তিনি সেটি দিয়ে কাছ থেকে কুমিরের ছবি তোলার চেষ্টা করছিলেন। তার ধারণা ছিল, সেন্সরগুলোর সাহায্যে ড্রোনটি কুমিরের কাছ থেকে নিরাপদ দূরত্বেই থাকবে। কিন্তু ড্রোনটি দ্বিতীয়বার ব্যবহার করতে গিয়েই এই ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত ওই কুমিরটির কী হয়েছে তা জানা যায়নি।

এদিকে ভিডিওটি দেখে কোনও প্রাণির আশপাশে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন অনেকেই। আবার অনেকেই  এ ঘটনাটিকে দুঃখজনক বলেও মন্তব্য করেছেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission