বৃষ্টির ধারার মতো আগুন ঝরে পড়ার ভয়ানক মুহূর্তের ফুটেজ ধরা পড়লো ব্যস্ত রাস্তার ড্যাশবোর্ড ক্যামেরায়। মাত্র আট সেকেন্ডের এ ভিডিও-তে বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়তে দেখা যায়।
চায়না প্লাস নিউজ’র(China Plus News) মতে, ভিডিওটি চীনের লাইওনিং প্রদেশের শেনইয়াংয় থেকে গেলো ১১ মে ধারণ করা হয়েছে। ফুটেজের প্রথমেই আলোর ঝলক দেখা যায়।
চোখের পলকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এরপরই রাস্তার পাশের গাছের সারি থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে। ঠিক এই সময় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পোস্ট করার ২০ ঘণ্টার মধ্যে ১৮ হাজার মানুষ ভিডিওটি দেখেন, ১৮শ’ মানুষ এতে রিঅ্যাক্ট করেন ও ৮০০ মানুষ এটি শেয়ার করেন।
কেনাকাটা করতে আসা অনেকেই ওই এলাকায় ছিলেন। তবে সৌভাগ্যবশত কারো কিছু হয়নি। একজন আরেকজনকে শুধু বলা শোনা গেছে, ওইটা কি?
কে/এমকে
