সাবান দিয়ে কাপড় কাচছে শিম্পাঞ্জি, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ০৮:১০ পিএম


সাবান, দিয়ে, কাপড়, কাচছে, শিম্পাঞ্জি, ভিডিও, ভাইরাল,
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে প্রায় সময় অনেককে বিভিন্ন কিছু করতে দেখা যায়। কিন্তু সব সময় কি তা ভাইরাল হয়? হয়তো হয় না। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যেখানে দেখা যায় শিম্পাঞ্জি সাবান দিয়ে কাপড় কাচছে। প্রায় ৩০ সেকেন্ডের এই ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

শিম্পাঞ্জিকে মানুষের মতো সাবান হাতে কাপড় কাচতে দেখে অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সুন্দর এবং মজার ভিডিওটি উপভোগ করেছেন তারা। ভাইরাল হওয়া ভিডিওটিতে নানা রকম মজার মন্তব্য করেছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মধ্যে একটি জলাশয়ের ধারে একটি কাপড় হাতে নিয়ে বসে রয়েছে এক শিম্পাঞ্জি, এরপরই দেখা যায় শিম্পাঞ্জিটি সেই কাপড় কাচতে শুরু করে একেবারে মানুষের মতো। ময়লা কাপড়ে সাবান ব্যবহার করতেও ভোলেনি শিম্পাঞ্জিটি। সাবান দিয়ে কাপড় কেচে নিচ্ছে সে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা শিম্পাঞ্জির এই কীর্তি দেখে অবাক হয়ে গেছেন।

বিজ্ঞাপন

এনএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission