বিএনপি রাজপথে নামলে এ সরকার থাকবে না : গয়েশ্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ০৬:১০ পিএম


বিএনপি রাজপথে নামলে এ সরকার থাকবে না : গয়েশ্বর

বিএনপি যে দিন রাজপথে নামবে সেদিন আর এই সরকার থাকবে না। বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া সমাজকল্যাণ পরিষদের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, বিএনপি রাজপথে নামলে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা আন্দোলন করছি না, তার মানে এই নয় যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করবো না। আমরা রাজপথে নামবো, আপনি সেদিনের অপেক্ষা করুন। 

তিনি বলেন, বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আছে। আমরা ধরেই নিয়েছি এই সরকার অনুমতি দেবে না। কতোদিন দেবে না? দীর্ঘদিন আমরা তাদের অনুমতির অপেক্ষা করবো না। 

সরকারের সব ধরনের চোখ রাঙানি ও আইন-শৃঙ্খলা বাহিনীর উসকানি উপেক্ষা করে আমরা ফের রাজপথে নামবো। সেই দিন এই সরকার আর নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে না। জনগণের আন্দোলনের স্রোতে তারা ভেসে যাবে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দল সব সময় ভোটের জন্য প্রস্তুত। আমরা অবশ্যই আসছে সংসদ নির্বাচনে যাব। তবে কোনো অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নয়। সেটি হবে সহায়ক সরকারের অধীনে।

এইচটি/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission