নার্স নাচছেন রোগীকে সুস্থ করতে, ভিডিও ভাইরাল (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ , ০৩:৩৫ পিএম


নার্স নাচছেন রোগীকে সুস্থ করতে, ভিডিও ভাইরাল

রোগীদের সুস্থ করে তোলায় চিকিৎসদের পাশাপাশি নার্সদের অবদান কোনো অংশে কম নয়। রোগীকে রোগের সঙ্গে লড়াইয়ের সাহস জোগান। রোগীকে সুস্থ করতে এক অভিনব উপায় অবলম্বন করতে দেখা গেছে এক নার্সকে।

বিজ্ঞাপন

প্যারালাইসিস বা পক্ষাঘাতে আক্রান্ত এক রোগীকে ফিজিওথেরাপি করানোর কথা ছিল নার্সের। আর নিজের নাচকে হাতিয়ার করেই এই কাজটি সম্পন্ন করেন ওই নার্স। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। 

ভাইরাল ওই ভিডিওটি প্রথম স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন নন্দিনী ভেঙ্কট নামে এক ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, রোগীর সামনে প্রথমে নিজে নাচতে শুরু করেন একজন নার্স। তা দেখে উৎসাহিত হয়ে এক হাত তুলে নাচার চেষ্টা করেন ওই রোগী।

বিজ্ঞাপন

দীপাংশু কাবরা নামে ভারতীয় পুলিশের একজন কর্মকর্তাও ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেওয়া ক্যাপশনে এই আইপিএস অফিসার লিখেছেন, ‘বুদ্ধির জোরে পক্ষাঘাতগ্রস্ত রোগীকে দিয়ে ফিজিওথেরাপি করিয়ে নিলেন নার্স। রোগী যখন সুস্থ হয়ে যান, চিকিৎসককে ধন্যবাদ জানান। কিন্তু নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা যেভাবে ভালোবেসে রোগীকে সারিয়ে তোলেন, তার জন্য ধন্যবাদ শব্দটি খুবই ছোট...’

ভাইরাল হওয়া নার্সের এই ভিডিওটি ভারতের কোন হাসপাতালের, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভালো ভাবে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

বিজ্ঞাপন

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

এসএস/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission