নারীর সঙ্গে নগ্ন ভিডিও চ্যাটিং, বাংলাদেশের কূটনীতিককে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেক, আরটিভি নিউজ

রোববার, ৩০ জানুয়ারি ২০২২ , ০৮:২৫ পিএম


নারীর, সঙ্গে, নগ্ন, ভিডিও, চ্যাটিং, বাংলাদেশের, কূটনীতিককে, প্রত্যাহার,
ছবি: সংগৃহীত

এক ভারতীয় নারীর সঙ্গে নগ্ন ভিডিও চ্যাট ফাঁস হওয়ায় কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মোহম্মদ সানিউল কাদেরকে প্রত্যাহার করেছে বাংলাদেশ।   

বিজ্ঞাপন

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভারতীয় গণমাধ্যম দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত ১৮ জানুয়ারি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (ইস্টাব্লিশমেন্ট-১) মোহাম্মদ মাহমুদুল হক একটি চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা ছাড়তে এবং মন্ত্রণালয়ের ঢাকা অফিসে জমা দিতে বলেছেন। 

বিজ্ঞাপন

কূটনীতিক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে কলকাতায় ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, এ ধরনের ঘটনায় তাদের অবস্থান জিরো টলারেন্স। 

তিনি বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা। এ ধরনের ঘটনায় আমরা জিরো টলারেন্স। প্রাথমিক অনুসন্ধানের পর আমরা তাকে প্রত্যাহার করেছি। আমাদের ঢাকা অফিস ঘটনার তদন্ত করছে।

বিজ্ঞাপন

গত ১৯ জানুয়ারি পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে কাদের ভারত ত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করেন। পেট্রাপোল ইমিগ্রেশন অফিসের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলেন, কাদের ওইদিন বেলা ১১টা ৪০ মিনিটে সীমান্ত অতিক্রম করেন।

ডেপুটি হাইকমিশনের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত ১৬ জানুয়ারি হাইকমিশনের ফেসবুক পেজে তাদের হোয়াটস অ্যাপে চ্যাট ও কাদেরের ভিডিওগুলো প্রকাশ করেন। ডেপুটি হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ফেসবুক পেজের মেসেঞ্জারে ওই নারী অভিযোগের প্রমাণ পাঠান। 

বিজ্ঞাপন

তিনি জানান, বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসানকে জানানো হয়। 

ওই কর্মকর্তা বলেন, ঢাকায় আমাদের সদর দপ্তর বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে (পিএমও) অবগত করেছে। পিএমও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে নিয়ে কাদেরকে প্রত্যাহার করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে কাদের বলেছেন, ভিডিওটি ভুয়া, বানোয়াট।

পত্রিকাটি এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরিন্দম বাগচির সঙ্গে ইমেইল ও খুদে বার্তায় যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এক বছর আগে কলকাতায় ডেপুটি হাইকমিশন কার্যালয়ে নিযুক্ত হন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। 

সূত্র: দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

এনএইচ/এসকে    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission