এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৪:৪৫ পিএম


এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড
ফাইল ছবি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর গত কয়েক দিনে বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। 

স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের কাছে  অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে পারাপারুমুরতে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি এমন সময় আঘাত হানল যখন দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধস এবং অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 

এদিকে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, সিকিম, আসাম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission