জাকির নায়েক অন্য ধর্মকে অপমান করেন: মালয়েশিয়ার ইসলাম বিষয়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ , ১১:৩৯ পিএম


জাকির নায়েক অন্য ধর্মকে অপমান করেন: মালয়েশিয়ার ইসলাম বিষয়কমন্ত্রী
ভারতীয় গণমাধ্যম থেকে নেয়া

ইসলাম প্রচার করতে গিয়ে অন্য ধর্মকে অপমান করার প্রবণতা আছে ভারতীয় মুসলিম প্রচারক ডা. জাকির নায়েকের। বললেন মালয়েশিয়ার ইসলাম বিষয়কমন্ত্রী মুজাহিদ ইউসোফ রাওয়া।

বিজ্ঞাপন

সোমবার ‘বহুজাতির মানুষের সঙ্গে বসবাসের চ্যালেঞ্জ এবং ইসলাম’ বিষয়ক একটি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

মুজাহিদ বলেন, অন্য ধর্মের প্রতি আক্রমণ করা মালয়েশিয়ার আইন-কানুন ও রীতি বিরোধী। মালয়েশিয়ায় আশ্রয় নেয়া নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ। আমরা অন্যদের সঙ্গে হাস্যকর বিতর্কে জড়াতে চাই না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসলাম বিষয়কমন্ত্রী হিসেবে অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব। আগে ইসলাম প্রচারের কাজগুলো সফল হতো। কারণ তখন অন্য ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হানা হতো না।

মুজাহিদ বলেন, অন্য ধর্মকে উপহাস না করে ইসলাম প্রচারের পদ্ধতি এবং বুদ্ধিমত্তা অর্জন করতে হবে আমাদের। অন্য ধর্মকে অপমান না করেও ইসলাম প্রচার করা সম্ভব। যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে, তবে অন্য ধর্মকে অপমান করার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন :  

বিজ্ঞাপন

কে/এ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission