সাধারণ যুবককে বিয়ে করে রাজপদবী ছাড়লেন জাপানের রাজকুমারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ , ০৯:৫১ পিএম


সাধারণ যুবককে বিয়ে করে রাজপদবী ছাড়লেন জাপানের রাজকুমারী
ছবি: সংগৃহীত

জাপানের রাজকুমারী আয়াকো রাজপরিবারের বাইরে কেই মোরিয়া নামের এক সাধারণ যুবককে বিয়ে করে রাজকীয় পদমর্যাদা ছাড়লেন। গতকাল সোমবার দেশটির রাজধানী টোকিওর মেইজি মন্দিরে এক ঐহিত্যবাহী অনুষ্ঠানে এই বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার অনলাইন।

বিজ্ঞাপন

দেশটির সম্রাট আকিহিতো’র মৃত চাচাতো ভাই তাকামাদো'র তৃতীয় মেয়ে হলেন ২৮ বছর বয়সী আয়াকো। আর ৩২ বছর বয়সী কেই মোরিয়া জাহাজ কোম্পানি নিপ্পন ইউসেন’র একজন কর্মচারী।

রাজকুমারী তার প্রপিতামহ সম্রাট মেইজি’র স্মরণে নির্মিত এই মন্দিরে জাপানি পোশাক কিমোনো পরে রাজকীয় বেশে হাজির হন। আর কালো রঙের জ্যাকেট ও ধূসর রঙের ট্রাউজার পরে বর সাজেন কেই মোরিয়া।

বিজ্ঞাপন

বিয়ের অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে রাজকুমারী আয়াকো বলেন, এই বিয়েতে আমি খুব খুশি। আর অনেক মানুষ মেইজি মন্দির আমাদেরকে স্বাগত জানাতে আসায় খুশির মাত্রা আরও বেড়ে গেছে।

সম্রাট আকিহিতো প্রথমবারের মতো রাজপরিবারের বাইরের মিচিকো’কে বিয়ে করেন। তাদের দেখা হয়েছিল একটি টেনিস কোর্টে। এরপর থেকে দেশটির রাজকুমার ও রাজকুমারীরা নিজেদের ইচ্ছেমতো বিয়ে করতে পারেন।

বিজ্ঞাপন

রাজপরিবারের বাইরে বিয়ে করায় জাপানের সেশন ল অনুসারে, রাজপদবী ছাড়তে হয়েছে আয়াকো’কে। তাই বিয়ের পর তার নাম হয়েছে আয়াকো মোরিয়া। এই নামেই এখন থেকে নিজের পরিচয় দেবেন তিনি।

আরও পড়ুন : 

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission