পাঠ্যপুস্তকে ভুল, ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ , ০৪:০৩ পিএম


পাঠ্যপুস্তকে ভুল, ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ ও প্রগতিশীল লেখকদের বাদ দেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রণালয়ে স্মারকলিপি দিলো ছাত্র ইউনিয়নসহ কয়েকটি প্রগতিশীল গণসংগঠন। এসময় শিক্ষামন্ত্রণালয় অভিমুখী মিছিলে কয়েকবার পুলিশি বাধার মুখে পড়েন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে শাহবাগে উদীচী সভাপতি ড. সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশ হয়। এসময় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, নাগরিক সংহতি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি জানান।

পরে শাহবাগ থেকে মিছিল নিয়ে দোয়েল চত্ত্বর হয়ে এগোলে প্রথমে হাইকোর্ট এবং পরে প্রেসক্লাবের সামনে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন কর্মী আহত হন বলে দাবি করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ।

বিজ্ঞাপন

পরে ড. সফিউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্বারকলিপি দেন।

স্বারকলিপিতে সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিলসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এসজে/ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission