চাকরির সুযোগ পাবেন ৬০০ নার্স

জব ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ০৬:৩২ পিএম


Nurse
নার্স

করোনার এই সংকটময় সময়ে চাকরি বিষয়ে সুখবর দিলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। প্রতিষ্ঠানটি ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে। বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-১০ অনুযায়ী ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেওয়া হবে।

১৫ সেপ্টেম্বরের মধ্য যাদের বয়স ৩০ হবে তারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর হলে আবেদন করতে পারবেন। 

আবেদনের জন্য ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।

আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। এই ঠিকানায় যেয়ে www.bsmmu.edu.bd আবেদন করতে হবে। আগামী ২৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক চলাকালীন ৫০০ টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে। 

টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।  এক্ষেত্রে প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০X২৪০ পিক্সেল), স্বাক্ষরের ছবি (৩০০X৮০ পিক্সেল), টাকা জমা দেওয়ার ব্যাংক রসিদের কপি এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

এর আগেও ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হয়। তবে আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় আবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। 

জিএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission