ইলিয়াস আলীর স্ত্রীকে বিদেশ যেতে বাধার অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৯ জুলাই ২০১৭ , ০৩:৫৪ পিএম


ইলিয়াস আলীর স্ত্রীকে বিদেশ যেতে বাধার অভিযোগ

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রীকে বিদেশ যেতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রোববার সকালে তাহসিনা রুশদি লুনা লন্ডনে যেতে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে গেলে পুলিশ তাকে আটকে দেয়। এতে তার লন্ডন যাত্রা বাতিল হয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে তার আনুষ্ঠানিক সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল তাহসিনা রুশদির। 

তবে কী কারণে তাকে লন্ডনে যেতে বাধা দেয়া হয়েছে তা কিছু জানাননি।

বিজ্ঞাপন

ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ইলিয়াস আলীর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল অষ্টম শ্রেণিতে পড়ে।

ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ রহস্যজনকভাবে ‘নিখোঁজ’হন। 

বিজ্ঞাপন

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission