৩৮তম বিসিএস’র আবেদন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ জুলাই ২০১৭ , ১২:৫৬ পিএম


৩৮তম বিসিএস’র আবেদন শুরু

৩৮তম বিসিএস আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আসছে ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটে দেয়া বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে হবে। আর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার আবেদন ফি ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা দেয়া যাবে।

তবে এবারের আবেদনে নতুন একটি নিয়ম যোগ করা হয়েছে। আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তাই অনলাইন আবেদনের সময় জাতীয় পরিচয়পত্রের নম্বর যুক্ত রাখতে হবে। এতদিন বিসিএসের অনলাইন আবেদনে স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য তথ্য চাওয়া হতো। এখন থেকে জাতীয় পরিচয়পত্র নম্বরও যুক্ত করতে হবে।

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে ১০০ টাকা।

এবারের বিসিএস পরীক্ষায় শূন্য পদগুলো হলো- প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ৩০০টি, পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার ১০০টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ২২০টি, সহকারী ডেন্টাল সার্জন ৫টি, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৯টি, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব ১৭টি, আনসার ক্যাডারের ৩১টি, মৎস্য ক্যাডারের ২০টি, সহকারী বনসংরক্ষক ২২টি, শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের প্রভাষক ৯৭৩টি, ভেটেরিনারি সার্জন ২৫টি, সহকারী প্রকৌশলী ৩১টি, কর ক্যাডারের সহকারী কর কমিশনার ৯টি, তথ্য ক্যাডারের ৩৫টিসহ মোট ২ হাজার ৪২টি।

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission