এনআইডি ছাড়া বিসিএসে আবেদন করা যাবে, তবে!

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ০৪:০৬ পিএম


এনআইডি ছাড়া বিসিএসে আবেদন করা যাবে, তবে!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া ৩৮তম বিসিএসে আবেদন করা যাবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে চূড়ান্ত ফল প্রকাশের আগে যেকোনো সময় এনআইডি চাওয়া হবে।

বিজ্ঞাপন

পিএসসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, লিখিত বা মৌখিক পরীক্ষার সময় এনআইডি নম্বর চাইলে প্রার্থীকে তা দেখাতে হবে। আর যাদের এনআইডি আছে তারা আবেদনের সময় এনআইডি নম্বর উল্লেখ করতে হবে। তবে কারো এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা কমিশনকে জানাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনআইডি নম্বর অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে। কমিশন কর্তৃক নির্দেশিত সময় তা প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় এনআইডির মূলকপি প্রদর্শন এবং সত্যায়িত কপি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে তা পুনঃপ্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রসহ কমিশনকে লিখিতভাবে জানাতে হবে।

বিজ্ঞাপন

ওই কর্মকর্তা আরো বলেন, সোমবার থেকে ৩৮তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু করেছে পিএসসি। এই আবেদন প্রক্রিয়া শেষ হবে ১০ আগস্ট। তবে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের অনেকেই ভোটার হলেও এনআইডি পাননি। কেননা ২০১২ সালের পর যারা ভোটার হয়েছেন তাদেরকে এখনো এনআইডি সরবরাহ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission