ইউনিয়ন সমাজকর্মী পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ , ০১:৩৬ পিএম


ইউনিয়ন সমাজকর্মী পদের মৌখিকের সময়সূচি প্রকাশ
প্রতীকী ছবি

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে, চলবে ১৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন ১৫০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তর, সদর কার্যালয়, আগারগাঁও, ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার শিডিউল বা সময়সূচিসহ বিস্তারিত তথ্য সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ৩১ অক্টোবর ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ১৭৮ জন। সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব শূন্য পদের সংখ্যা ৪৬৩টি। আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।

উল্লেখ্য, ২১ অক্টোবর সারা দেশে ৬৪ জেলায় ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬ লাখ ৬২ হাজার ২৭০ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৪১ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন।

২০১৮ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই হিসেবে আবেদনের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission