পৌরসভা কার্যালয়ে এইচএসসি পাসে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জুলাই ২০২৩ , ০৮:২৮ এএম


পৌরসভা কার্যালয়ে চাকরি
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিরোজপুর পৌরসভা কার্যালয়। কার্যালয়টিতে শূন্যপদে একাধিক জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। 

যা যা প্রয়োজন-

১. পদের নাম: সেনিটারী ইন্সপেক্টর। 

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসিসহ মেডিকেল টেকনোলজিতে সেনিটারী ইন্সপেক্টরশীপ। তবে ৩ বছরের কোর্স সম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে ১ বছর বা সমমানের কোর্স সম্পন্ন প্রার্থীকে নিয়োগ করা হতে পারে। এই ক্ষেত্রে বেতন স্কেল এক ধাপ নিম্নে থাকবে।

বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)

২. পদের নাম: সহকারী কর আদায়কারী। 

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

বেতন: গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০ টাকা)

৩. পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক।

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। পৌরসভায় কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)

৪. পদের নাম: কসাইখানা পরিদর্শক কাম সিলম্যান। 

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বিজ্ঞান এবং পশু চিকিৎসা বিজ্ঞানে শর্ট সার্টিফিকেট পাস হতে হবে।

বেতন: গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০ টাকা)

৫. পদের নাম: বৈদ্যুতিক মিস্ত্রি।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকেমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ সংশ্লিষ্ট কোর্সে “বি” সেকশন লাইসেন্সধারী হতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)

৬. পদের নাম: জীপ চালক। 

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: ১০ম শ্রেণি পাস। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)

৭. পদের নাম: পাইপলাইন মেকানিক। 

পদ সংখ্যা: ২টি। 

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। পাম্প চালনা ও পানি সরবরাহের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)

৮. পদের নাম: অফিস সহায়ক। 

পদ সংখ্যা: ২টি। 

শিক্ষাগত যোগ্যতা: অফিস সহায়ক।

বেতন: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)

আবেদন পদ্ধতি: আবেদনপত্রে প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজিতে),  পিতা/স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুযায়ী), প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা (পাসের সন/বিভাগ/শ্রেণি উল্লেখপূর্বক),  কোটার নাম (প্রযোজ্য ক্ষেত্রে), অভিজ্ঞতার বিবরণ (যদি থাকে) ইত্যাদি উল্লেখ পূর্বক মেয়র, পিরোজপুর পৌরসভা, পিরোজপুর বরাবর আবেদন করতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৬নং ক্রমিকে ৫০০ টাকা এবং ৭ ও ৮নং ক্রমিকে ৩০০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দরখাস্তের সঙ্গে যুক্ত করতে হব।

আবেদনে শেষ তারিখ: ১৭ আগস্ট, ২০২৩ পর্যন্ত। 

অফিশিয়াল ওয়েবসাইট: https://sadar.pirojpur.gov.bd/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission