স্থাপত্য অধিদপ্তরে চাকরি, ৫ পদে নেবে ৩০ জন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ , ০২:২০ পিএম


স্থাপত্য অধিদপ্তরে চাকরি, ৫ পদে নেবে ৩০ জন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থাপত্য অধিদপ্তর। ৫টি পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ যোগ দিতে পারেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১০ আগস্ট থেকে।

১. পদের নাম: লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা (গ্রেড-১২)।

২. পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৩. পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৪. পদের নাম: সহকারী মডেল মেকার
পদ সংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা (গ্রেড-১৮)।

৫. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২৪টি
বেতন স্কেল: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।

বয়সসীমা
এ বছরের ১০ আগস্টে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩০ বছর। শুধু বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
http://architecture.teletalk.com.bd/-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৩।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission