এসএসসি পাসে এনটিআরসিএ’তে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ১১:১০ এএম


এসএসসি পাসে এনটিআরসিএ’তে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কর্মী নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পৃথক তিন পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

বিজ্ঞাপন

যা যা প্রয়োজন—

প্রতিষ্ঠানের নাম: শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিভাগের নাম: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

কর্তৃপক্ষের নাম: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞাপন

চাকরির ধরন: স্থায়ী।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বিজ্ঞাপন

কর্মস্থল: যেকোনো স্থান।

বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর এই http://ntrcar.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু করে ২ মার্চ, ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।


আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission