১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ স্থগিত

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮ , ০৯:৩২ এএম


১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ স্থগিত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ২০১৮ সালের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

গতকাল রোববার রাতে এক জরুরি বার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বলা হয়, নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। বাংলাদেশে পুলিশের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে গতকাল রাত সাড়ে ৭টায় এ সংক্রান্ত স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে।

আগামীকাল ১৬ জানুয়ারি থেকে জেলাওয়ারি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। আর এরইমধ্যে থমকে গেলো নিয়োগ প্রক্রিয়া।

গেলো বছরের ২১ ডিসেম্বর মোট ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এটি স্বাক্ষরিত হয় গেলো ১৯ ডিসেম্বর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষা হবে প্রার্থীদের নিজ নিজ জেলার পুলিশ লাইনসে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানো ও প্রতারিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ পুলিশ বাহিনী এ খবর লেখা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার কোনো যথাযথ কারণ জানায়নি।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে সাড়ে ৮ হাজার পুরুষ ও দেড় হাজার নারী সদস্যকে নিয়োগ দেয়ার কথা ছিলো।

 

কেএইচ/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission