সেনাবাহিনীতে ডাক্তারদের সরাসরি ক্যাপ্টেন পদে নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮ , ০৩:৩৭ পিএম


সেনাবাহিনীতে ডাক্তারদের সরাসরি ক্যাপ্টেন পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে ৭১ তম স্বল্পমেয়াদি কমিশন- আর্মি মেডিকেল কোরে (এএমসি) ‘ক্যাপ্টেন’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জি পি এ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ শেষ করা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী : ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থী : ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং স্ফীত ৩০ ইঞ্চি হতে হবে।\

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

বয়স

১ জুলাই ২০১৮ ইং তারিখের মধ্যে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে।

বৈবাহিক অবস্থা

পুরুষ প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তবে ১ জুলাই ২০১৮ ইং তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

মহিলা বিবাহিত/অবিবাহিত যেকোন প্রার্থীই আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া  

২৮ জানুয়ারি ২০১৮ ইং তারিখ হতে সেনাবাহিনীর ওয়েবসাইটে কেবল অনলাইনে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে হোম পেজে গিয়ে Apply Now তে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission