সরকারিভাবে জর্ডানে কাজের সুযোগ, থাকছে নানা সুবিধা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ , ০৬:০৯ পিএম


সরকারিভাবে জর্ডানে কাজের সুযোগ, থাকছে নানা সুবিধা
ফাইল ছবি

সরকারিভাবে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসের অধীনে চার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসে লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বোয়েসেলের তথ্যমতে, জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে প্রোডাকশন সুপারভাইজার পদে ৫ জন নারী/পুরুষ নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য প্রার্থীদের কমপক্ষে এসএসসি পাস যোগ্যতা থাকতে হবে, বেতন ৩৮০ জেডি (জর্ডানিয়ান দিনার, ১ জেডি বাংলাদেশি মুদ্রায় আজকের দরে প্রায় ১৭৩ টাকা)।

একই কম্পানিতে কোয়ালিটি সুপারভাইজার পদে ৬ জন নারী/পুরুষ নিয়োগ হবে, যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। বেতন ৩৫০ জেডি। এ ছাড়াও অ্যাসিস্টেন্ট হিউম্যান রিসোর্সেস পদে ৩ জন নারী/পুরুষ নিয়োগ হবে, যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। বেতন ৮৫০ জেডি।

আর স্টোর সুপারভাইজার পদে ৫ জন নারী/পুরুষ নিয়োগ হবে, বেতন ৩৫০ জেডি। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে। 

চাকরির শর্তাবলি :

(১) দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন);

(২) চাকরির চুক্তি ৩ বছর (নবায়নযোগ্য);

(৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে;

(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন;

(৫) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন;

(৬) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেল-এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ:

নির্বাচিত কর্মীদের বোয়েসেল-এর সার্ভিস চার্জ, বর্হিগমন ট্যাক্স, ১৫% ভ্যাট, বোয়েসেল-এর রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি এবং মেডিক্যাল টেস্ট ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।

তবে পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা ও ফিঙ্গার প্রিন্ট ফি ২০০ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে :

(১) ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা);

 (২) মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ (পাঁচ) সেট রঙিন ফটোকপি; 

(৩) শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে);

(৪) বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড (যদি থাকে);

(৫) ভোটার আইডির কপিসহ উল্লিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ আগস্ট সোমবার সকাল ১০ টার মধ্যে সাক্ষাৎকার/টেস্ট প্রদানের জন্য বোয়েসেল (৭ম ফ্লোর), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। 

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission