পানি উন্নয়ন বোর্ডে ৪৬৮ পদে নিয়োগ

আরটিভি নিউজ

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ০১:১২ পিএম


নিয়োগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।

পদের তথ্য

পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৬৮
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

যোগ্যতা

স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নির্মাণকাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২০২৫ সালের ১ আগস্টে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কেবল এসএসসি বা সমমানের সনদ গ্রহণযোগ্য; অ্যাফিডেভিট বা অন্য কোনো সনদ গ্রহণযোগ্য নয়।

২০২০ সালের ২৮ জুন প্রকাশিত একই পদের ১২৫টি শূন্য পদের জন্য যারা আগেই আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে পূর্বের আবেদন গৃহীত হয়েছে কি না তা নিজ নিজ ইউজার আইডি থেকে নিশ্চিত করতে হবে।

আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ জুন ২০২০ সালের প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের ১২৫টি শূন্যপদের বিপরীতে যারা আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না। আগের আবেদনকারীদের নিজ নিজ ইউজার আইডিতে লগইন করে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। মোট ৪৬৮ পদের সংখ্যা পরবর্তীতে বাড়তে বা কমতে পারে। কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে যে কোনো বা সব আবেদন বাতিলের অধিকার রাখে।

আগ্রহী নতুন প্রার্থীদের অনলাইনে jobs.bwdb.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এবং অফেরতযোগ্য ১০০ টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। সরাসরি বা হার্ড কপি আকারে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার ধাপ

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষা দিতে হবে।

নির্ধারিত সময়ে প্রার্থীরা নিজেদের User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় বাপাউবোর ওয়েবসাইটে জানানো হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেয়া হবে না।

আবেদনের শেষ সময়

১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। শেষ সময়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল পাওয়া প্রার্থীরাই আবেদন করতে পারবেন; ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission