অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ইবনে সিনা, আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩০ এএম


অভিজ্ঞতা ছাড়ায় চাকরি দেবে ইবনে সিনা, আবেদন করবেন যেভাবে
অভিজ্ঞতা ছাড়ায় চাকরি দেবে ইবনে সিনা। ছবি: সংগৃহীত

ডেভেলপমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। গতকাল ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর (এম.ফার্ম), রসায়ন/ফলিত রসায়ন অথবা জৈব রসায়নে স্নাতকোত্তর (এমএসসি)
অন্যান্য যোগ্যতা: ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য নিবন্ধন নথি প্রস্তুতে দক্ষতা। 

আরও পড়ুন


অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর 
কর্মস্থল: গাজীপুর

আরও পড়ুন

বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কারিগরি ভাতা, কোম্পানির নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission