আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মটরস লিমিটেড বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গত ২১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: আকিজ মটরস লিমিটেড
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা ডিপ্লোমা (অটোমোবাইল/পাওয়ার)
অন্যান্য যোগ্যতা: কৌশলগত পরিকল্পনা এবং পর্যালোচনা, আকিজ মোটরস গাড়ি নগদ বা কিস্তিতে বিক্রি, ডিলার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত, যানবাহনের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩৪ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: ১৪ থেকে ২০ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, ২টি উৎসব বোনাস, আকর্ষণীয় বিক্রয় প্রণোদনা (ত্রৈমাসিক) এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ নভেম্বর ২০২৫
আরটিভি/কেআই




