বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নিয়োগ দেবে ১০ ব্যাংক

আরটিভি নিউজ

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০৫:৫৪ পিএম


বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নিয়োগ দেবে ১০ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক।ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে মোট ১,৮৮০ জন। এর মধ্যে সর্বাধিক বাংলাদেশ কৃষি ব্যাংকে পদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা

অফিসার (সাধারণ)
মোট পদসংখ্যা: ১,৮৮০টি
ব্যাংকভিত্তিক পদসংখ্যা
১. সোনালী ব্যাংক পিএলসি: ২২৬টি
২. রূপালী ব্যাংক পিএলসি: ৩০টি
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৩৯টি
৪. বেসিক ব্যাংক পিএলসি: ৫০টি
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক: ১,২৮৯টি
৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৮টি
৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি
৮. কর্মসংস্থান ব্যাংক: ৮টি
৯. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ৩৩টি
১০. প্রবাসী কল্যাণ ব্যাংক: ২০টি
১১. পল্লী সঞ্চয় ব্যাংক: ১৭টি

শিক্ষাগত যোগ্যতা

.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

.এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

.কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

.জিপিএ পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: সরকারি বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা এবং তৎসহ প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।

বয়সসীমা: সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম: আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (erecruitment.bb.org.bd)। পূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম, শর্তাবলি ও নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি: ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission