বিনা খরচে ৫ হাজার নারী কর্মী নেবে জর্ডান, থাকছে নানা সুবিধা

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০২:৩৮ পিএম


বিনা খরচে ৫ হাজার নারী কর্মী নেবে জর্ডান, থাকছে নানা সুবিধা
ছবি: সংগৃহীত

নারী শ্রমিকদের জন্য এলো দারুণ সুখবর। বাংলাদেশ থেকে সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে মোট পাঁচ হাজার দক্ষ বা স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ করা হবে।

বিজ্ঞাপন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।


চাকরির বিবরণ

বিজ্ঞাপন

পদের নাম : গার্মেন্টস মেশিন অপারেটর (নারী)

পদসংখ্যা : ৫০০০

বিজ্ঞাপন

কর্মস্থল : জর্ডান

বিজ্ঞাপন

চাকরির মেয়াদ : ৩ বছর (নবায়নযোগ্য)

বয়স : ২০-৩৫ বছর

কর্মঘণ্টা : দৈনিক ৮ ঘণ্টা (অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের সুবিধা)।

যোগ্যতা ও অভিজ্ঞতা

গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ অথবা স্বল্প দক্ষ হতে হবে।

বেতন : ১৩০ জর্ডান দিনার (২২ হাজার ১০০ টাকা)।

আবাসন, খাওয়া ও চিকিৎসা (প্রাথমিক) নিয়োগকারী কোম্পানি বহন করবে। জর্ডানে যাওয়ার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।

সাক্ষাৎকার ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি

আগামী ৩ এপ্রিল থেকে অব্যাহতভাবে প্রতি শুক্রবার সকাল সাতটায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রের ঠিকানা: বাংলাদেশ-কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission