জাতীয় টেলিভিশন চ্যানেলে মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলছে

আরর্টিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০১:৪১ পিএম


জাতীয় টেলিভিশন চ্যানেলে মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলছে
ছবি: সংগৃহীত

দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় টেলিভিশন চ্যানেলে মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

চাকরির বিবরণ

পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ

পদসংখ্যা: ০২ জন

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মার্কেটিং ব্যাকগ্রাউন্ডসহ অন্য ক্ষেত্রের অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় চিঠিপত্র লেখায় দক্ষ হতে হবে। পাশাপাশি নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

দায়িত্বসমূহ

  • ক্লায়েন্টদের ব্যবসা ও লক্ষ্য সম্পর্কে তথ্যভিত্তিক জ্ঞান তৈরি করা এবং বাজার সম্প্রসারণে কাজ করা।
  • সময়ের মধ্যে গ্রাহকের ইমেইলের উত্তর দেওয়া এবং তাদের চাহিদা পূরণ করা।
  • ব্যবসায়িক প্রয়োজনে সম্ভাব্য ক্লায়েন্টদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা।
  • সোশ্যাল মিডিয়া বিষয়ে ধারণা থাকতে হবে।
  • মাইক্রোসফট অফিস (Word, Excel, PowerPoint) ব্যবহারে দক্ষ হতে হবে।
আরও পড়ুন

অন্যান্য সুবিধা

ফেস্টিভ্যাল বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ, ইএলসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ইমেইলে পাঠাতে হবে: tvmedia.hr@gmail.com

ইমেইলের সাবজেক্টে অবশ্যই পদটির নাম উল্লেখ করতে হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission