জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান রিগ্যাল ফার্নিচার। আগ্রহীরা আগামী ২৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: এমটিও
বিভাগ: আর্কিটেক্ট (রিগ্যাল ফার্নিচার)
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পণ্যের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করে CAD মডেল ও কারিগরি ড্রয়িং তৈরি, সংশোধন এবং রক্ষণাবেক্ষণে দক্ষ হতে হবে। উৎপাদনযোগ্যতা, নির্ভুলতা ও ডিজাইন স্পেসিফিকেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নতুন আসবাবপত্র ডিজাইন ও উন্নয়নের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম



