ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান (আড়ং ডেইরি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৫ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ
পদের নাম: ইলেকট্রিশিয়ান (আড়ং ডেইরি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: পাওয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বৈদ্যুতিক সমস্যা শনাক্ত ও সমাধানের কাজে অভিজ্ঞ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: গাজীপুর (সদর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬
আরটিভি/এমএস



