আবাসন সুবিধাসহ চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৫:৪৯ পিএম


আবাসন সুবিধাসহ চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ
এআই দিয়ে বানানো

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শেড সুপারভাইজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
পদের নাম: শেড সুপারভাইজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: (নিজ জেলা ব্যতীত) যশোর, বাগেরহাট, নেত্রকোণা, কুষ্টিয়া, পাবনা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী
বেতন: ১৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, চিকিৎসাসেবা সুবিধা, সন্তানের জন্য শিক্ষা সহায়তা সুবিধা, শুধু কর্মীর জন্য একক আবাসন সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission