বিচারক নিয়োগ নীতিমালা, রুলের রায় বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১২ এপ্রিল ২০১৭ , ০৫:২৪ পিএম


বিচারক নিয়োগ নীতিমালা, রুলের রায় বৃহস্পতিবার

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নীতিমালার ওপর জারি করা রুলের রায় বৃহস্পতিবার। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

গেলো বছরের ১০ মে বিচারক নিয়োগের নীতিমালার ওপর হাইকোর্টের জারি করা রুলের শুনানি শুরু হয়ে শেষ হয়  ২৮ আগস্ট। এরপর আদালত মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন হাসান এম এস আজিম ও রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

বিজ্ঞাপন

বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ে দিক-নির্দেশনা প্রণয়নের জন্য নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

২০১০ সালের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি শেষ হয়। তখন আদালত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না জানাতে রুল জারি করেন।

বিজ্ঞাপন

পরে মামলাটি শুনানির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। ওই বেঞ্চ মামলার শুনানির জন্য ৭ জন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন।

তারা হলেন, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ।

বিজ্ঞাপন

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission