আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ১২:৫৫ পিএম


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে তারা ট্রাইব্যুনালে আসেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।

এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে দুপুর সোয়া ১২টার দিকে সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত ট্রাইব্যুনাল ত্যাগ করেন।

প্রসঙ্গত, উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল। বাংলাদেশে কাজ শেষে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত তিনি পাকিস্তানেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, জন ড্যানিলোভিজ ২০০৭ এবং ২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ঢাকায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। 

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission