সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস ও তার দুই স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৯:৫৬ পিএম


সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস ও তার দুই স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং তার দুই স্ত্রী মমতাজ বিশ্বাস ও আশানুর বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আবদুল লতিফ বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্থিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, আবদুল লতিফ বিশ্বাস এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালানো এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন।

বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন। সূত্র: বাসস

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission